বর্ডার গার্ড বাংলাদেশ মাদকদ্রব্য ধ্বংস ফেনী ব্যাটালিয়ন

ফেনীতে বিপুল পরিমাণ মাদক ধ্বংস করল বিজিবি

ফেনীতে বিপুল পরিমাণ মাদক ধ্বংস করল বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশের ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) উদ্যোগে ২ কোটি ১৩ লক্ষাধিক টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে বিজিবির ফেনী ব্যাটালিয়ন সদরে ‘মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান ২০২৬’-এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।